আসছে নতুন বাজেট...
২০২৩ ২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যয়ের জন্য রাজস্ব আয় থেকে আসবে ৫ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা। ঘাটতি হবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যোগাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে নেয়া হবে ঋণ।
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ মে বুধবার। তবে বাজেট পেশ করা হবে ১ জুন বৃহস্পতিবার। অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে কার্যসূচি। আসছে নির্বাচনের আগে এই বাজেটই হবে বর্তমান সরকারের শেষ বাজেট।
সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব পাসের পরেই মূলতবী হয়ে যাবে। চলতি সংসদের সদস্য ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
#তমহ/বিবি/৩১মে২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি