ভবন নির্মাণে প্রগতি লাইফ

ভবন নির্মাণে প্রগতি লাইফ

ভবন নির্মাণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, প্রগতি লাইফ রাজউকের অনুমোদিত নকশায় গুলশান ১, প্লট ১৩, রোড ১৮ ও ২১ এ নিজস্ব জমিতে ভবন নির্মাণ করবে। এর আগে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। নতুন ভবন নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ হবে প্রায় ২৮ কোটি টাকা।

বিমা খাতের কোম্পানিটির ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮। এর মধ্যে ৩৮ দশমিক ৩৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৫ দশমিক ৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

#তমহ/বিবি/১৫ ১০ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, অক্টোবর ১৪, ২০২৩ ২:৩৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!