আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সম্পাদক কাদের
নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আগামী তিন বছরের জন্য তাকে সভাপতি নির্বাচন করা হলো। ২১ ডিসেম্বর শনিবার দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাড়ে সাত হাজার কাউন্সিলর সর্বসম্মতভাবে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করেন।
এছাড়া দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করে আবদুল মতিন খসরু। সমর্থন করেন পিযুষ ভট্টাচার্য। তারা দুইজনই বিদায়ী কমিটির সভাপতি মণ্ডলির সদস্য।
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান। দুই জনই বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন।
#এসএস/বিবি/২২ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি