পপুলার লাইফের বিমা দাবির টাকা পরিশোধ

পপুলার লাইফের বিমা দাবির টাকা পরিশোধ

সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা গ্রাহকের বিমা দাবির মোট তিন কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৬১৬ টাকার চেক হস্তান্তর ও মাসিক সমন্বয় সভা বিষয়ক অনুষ্ঠান হয়েছে। এটি হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বিমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স প্রমুখ। টিএমএইচ/বিবি/১১ ০৯/২০১৯


বিমা ডেস্ক, বিবি
Published at: বুধ, সেপ্টেম্বর ১১, ২০১৯ ২:৩৪ পূর্বাহ্ন
Category: বিমা
Share with others:

Recent Posts

Recently published articles!