জনগণকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়াকে মুক্ত করব: ফখরুল
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি মহাসচিব করুল ইসলাম আলমগীর বলেন, দেশে আজ মানুষের কোনও অধিকার নেই। ভোটের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আমরা সব জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো স্বাধীনতা যুদ্ধের সময় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার সহধর্মিণী পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দি ছিলেন, নির্যাতিত হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। সেই নেত্রী খালেদা জিয়াকে আজ কারাগারে আটক রাখা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে শপথ গ্রহণ করছি, যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম সেই চেতনাকে সামনে নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, এই চেতনার ভিত্তিতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে মুক্ত করবো ইনশাল্লাহ।
ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্মৃতিসৌধে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
#এসএস/বিবি/১৬ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি