মাথাপিছু ঋণ ৩৬৫ ডলার: অর্থমন্ত্রী

মাথাপিছু ঋণ ৩৬৫ ডলার: অর্থমন্ত্রী

দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৩৬৫ মার্কিন ডলার বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল মঙ্গলবার সংসদের বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, ২০২৩ সালের জুন পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন ডলার (সাময়িক), যার মধ্যে বহুপক্ষীয় ৩৬ হাজার ৭৮১ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং দ্বিপক্ষীয় ২৫ হাজার ৫৩১ দশমিক ৬৮ মিলিয়ন ডলার।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে সংগৃহীত তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১৭০ দশমিক ৭৯ মিলিয়নের হিসাব অনুযায়ী বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ ডলার।

মন্ত্রীর দেয়া তথ্য মতে, বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ ১৯ হাজার ৫৩৬ দশমিক ৮২ মিলিয়ন ডলার, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১৪ হাজার ১১৪ দশমিক ৮৯ মিলিয়ন ডলার, রাশিয়া থেকে ৫ হাজার ৮৯৯ দশমিক ৯৮ মিলিয়ন ডলার, চীন থেকে ৫ হাজার ৩৭৪ দশমিক

১৫ মিলিয়ন ডলার, এআইআইবি ১ হাজার ৫০৪ দশমিক ১২ মিলিয়ন ডলার, ভারত থেকে ১ হাজার ২৯৯ দশমিক ৩৫ মিলিয়ন ডলারসহ আরও কয়েকটি দেশ ও সংস্থা থেকে ঋণ নেয় বাংলাদেশ।

২০২২ ২৩ অর্থবছরে সুদ বাবদ ৯৩৫ দশমিক ৬৬ মিলিয়ন ডলার এবং আসল বাবদ এক হাজার ৭৩৪ দশমিক ৫৬ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

#তমহ/বিবি/০১ ১১ ২০২৩


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: বুধ, নভেম্বর ১, ২০২৩ ১২:০১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!