গ্রামীণফোনে সাকিব
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন । সাকিব শক্তিশালী ডিজিটাল সমাজ নির্মাণে গ্রামীণফোনের সঙ্গী হয়ে কাজ করবেন।
এ নিয়ে সাকিব আল হাসান বলেন, গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, বাংলাদেশের টেলিযোগাযোগ এবং ডিজিটাল খাতের অগ্রগতিতে প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখছে
নিজের পারফরম্যান্স আরো সমৃদ্ধ করতে এবং সমর্থকদের আস্থা অটুট রাখতে আমি সবসময় আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি, গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে এবং দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, নির্ভরযোগ্য ক্রিকেটার এবং একজন জাতীয় আইকন হিসেবে সাকিব আল হাসান নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক সেবায় গ্রামীণফোনও সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এটি একটি দুর্দান্ত সমন্বয়। গ্রামীণফোন এবং সাকিব আল হাসানের এই অংশীদারিত্ব সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
#এসএস/বিবি/২৭ ১০ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি