অপূর্ব সারিকার ‘তৃতীয় বিবাহবার্ষিকী’

অপূর্ব সারিকার ‘তৃতীয় বিবাহবার্ষিকী’

শফিকুর রহমান শান্তুনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিত হলো ঈদ নাটক ‘তৃতীয় বিবাহবার্ষিকী’। নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সারিকা। গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটকে দেখা যাবে অপূর্ব এক হাঁড় কিপটে স্বামী। পিতার বেহিসাবি জীবন থেকে শিক্ষা নিয়ে স্ত্রী সারিকাকে নিয়ে পৃথক বসবাস তার। কিন্তু বৃদ্ধ শ্বশুরের প্রতি পুত্রবধুর অগাধ মায়া। সামনেই তৃতীয় বিবাহবার্ষিকী। অপূর্ব’র নিয়ম প্রতি বিবাহবার্ষিকীতেই স্ত্রীকে নতুন একটি হিসাবের খাতা উপহার দেয়া। যাতে লেখা থাকবে পুরো বছরের স্ত্রীর হাত দিয়ে খরচার হিসেব নিকেষ। কিন্তু আসন্ন বিয়ে বার্ষিকীর আগেই হিসেব করতে বসে অপূর্ব দেখে বড় অংকের টাকার গণ্ডগোল। কোথায় গেলো টাকাটা? স্ত্রীকে জিজ্ঞাসাবাদেও সদুত্তর পায়না সে। বাসায় বন্ধুর যাতায়াতকেও সন্দেহ করে বসে অপূর্ব। মনোমালিন্যের জের ধরে স্ত্রী বেরিয়ে পড়েন বাসা থেকে। এগিয়ে যায় নাটকের গল্প।


Published at: শুক্র, জুলাই ২৬, ২০১৯ ৫:৪০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!