জামায়াতের নতুন আমির শফিকুর রহমান

জামায়াতের নতুন আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন শফিকুর রহমান । ৫ ডিসেম্বর রাজধানীর ঢাকার একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাঁকে শপথবাক্য পাঠ করান। দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

শপথ অনুষ্ঠানে বিদায়ী আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, আবদুল হালিম, নুরুল ইসলাম, সেলিম উদ্দিন, প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম উপস্থিত ছিলেন। শফিকুর রহমানকে গত ১২ নভেম্বর আমির ঘোষণা করা হয়।

#এসএস/বিবি/০৫ ১২ ২০১৯


রাজনীতি ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, ডিসেম্বর ৫, ২০১৯ ১০:৪০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!