দর বেড়েছে ৯ খাতে

দর বেড়েছে ৯ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। আর ৪টি খাতে অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ৪.৫ শতাংশ দর বেড়েছে। ভ্রমণ অবকাশ খাতে ১.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিরামিকস খাতে ১.৩ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে দশমিক ০.৭ শতাংশ, ফার্মা খাতে দশমিক ০.৪ শতাংশ, খাদ্য ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৩ শতাংশ, ব্যাংক খাতে ০.২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে জীবন বীমা, সাধারণ বীমা, সেবা, আইটি, ট্যানারি, বস্ত্র খাতে।

#তমহ/বিবি/১৫জুলাই


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, জুলাই ১৫, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!