আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দুই দিনের সম্মেলনের উদ্বোধন দলের সভাপতি ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি দলের জেলা সভাপতি জাতীয় ও সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে তিনি মঞ্চের নির্ধারিত আসনে বসেন।

প্রথম দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া, এদিন সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব পাঠ করা হয়। দ্বিতীয় দিন সকাল ১০টায় বসবে সম্মেলন অধিবেশন। ওই অধিবেশন থেকে দলের পরবর্তী সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। একই সঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।


রাজনীতি ডেস্ক, বিবি
Published at: শুক্র, ডিসেম্বর ২০, ২০১৯ ৯:৩৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!