গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন ওজিল কোলাশিনাচ

গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন ওজিল কোলাশিনাচ

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার নর্থ লন্ডনে ছুরি হাতে হামলাকারীরা ওজিলের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়, জার্মানির সাবেক এই মিডফিল্ডার তার কালো রঙের মার্সিডিজ চালাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে এসে হেলমেট পরা ছিনতাইকারীরা গাড়ি আটকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বসনিয়ার ডিফেন্ডার কোলাশিনাচকে গাড়ির বাইরে হামলাকারীদের সঙ্গে লড়তে দেখা যাচ্ছে। একটি ছবিতে এক তুর্কি রেস্তোরাঁর বাইরে ওজিলকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। পত্রিকাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ওই রেস্তোরাঁর ওয়েটার ও শেফ দ্রুত খেলোয়াড়দের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, “ছুরি হাতে নিয়ে হামলাকারীদের হামলার পর ওজিলকে আতঙ্কিত দেখাচ্ছিল।”


Published at: শুক্র, জুলাই ২৬, ২০১৯ ৫:৩৯ পূর্বাহ্ন
Category: খেলা
Share with others:

Recent Posts

Recently published articles!