বিয়ের পর চলচ্চিত্রে ফিরছেন নুসরাত
ভারতের চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদপুরুষ রামকিঙ্কর বেইজকে সম্মান জানিয়ে ‘অসুর’ নামে চলচ্চিত্রটি নির্মাণ করছেন নির্মাতা পাভেল; এতে নুসরাতের সঙ্গে জিৎ ও আবীর চট্টোপাধ্যায় অভিনয় করছেন বলে জানিয়েছে এনডিটিভি।
নির্মাতা পাভেল জানান, রামকিঙ্কর বেইজকে শ্রদ্ধা জানিয়ে ছবিটি নির্মাণ করছি। তিনজন বন্ধুর গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। নুসরাত চিত্রনাট্য পড়েছেন জিতের সঙ্গেও চূড়ান্ত আলাপ হয়েছে। মহড়াও শুরু হয়েছে। প্রি প্রোডাকশন শেষে অগাস্টেই বোলপুর ও কলকাতায় ছবিটির শুটিং হবে।
চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন নচিকেতা, অমিত ও ইশান।
Published at: শুক্র, জুলাই ২৬, ২০১৯ ৫:৪১ পূর্বাহ্ন
Category:
ফ্যাশন
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি