রেমিট্যান্সই ভরসা
গেলো আগস্টে দেশে আবারো বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এই সময় ২০৩ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
এতে এক বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২.৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
হিসাব অনুযায়ী, জুলাই এবং আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৮১৩ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনাসহ নানা নীতি সহায়তা দিয়ে আসছে সরকার। যার কারণে বৈধ চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।
বর্তমানে ব্যাংকে ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা পাওয়া যাচ্ছে। সাথে আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে রেমিট্যান্সে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যাচ্ছে।
#তমহ/বিবি/০৩ ০৯ ২০২২
অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: শনি, সেপ্টেম্বর ৩, ২০২২ ৫:৪৮ পূর্বাহ্ন
Category:
অর্থনীতি
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি