সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন

সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় ৩ মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। আজ বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫ টার মধ্যে হাইকোর্টের একটা মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।

#এসএস/বিবি/১১ ১২ ২০১৯


রাজনীতি ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ১১, ২০১৯ ১০:৫৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!