ঢাকায় আসছেন গেইল
৫ জানুয়ারি ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন । চলমান আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। এমনটাই নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির।
মুনতাসির জানান, ‘আগামী ৫ জানুয়ারি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিবেন ক্রিস গেইল। ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলবেন তিনি।’ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দেখে অবাকই হয়েছিলেন টি ২০ ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। ফলে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
কিন্তু পরবর্তীতে গেইলের সাথে আলাপ আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। আলাপ আলোচনা শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, বিপিএলের শেষ দিকে খেলবেন গেইল। তবে নির্দিষ্ট কোন তারিখ জানায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। অবশেষে জানা গেলো গেইলের অংশগ্রহনের নির্দিষ্ট তারিখ।
#এসএস/বিবি/২৬ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি